মৃন্ময় নস্কর: আবারও পনের বলি এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার বোড়িয়া গ্রামে। গৃহবধুর নাম পল্লবী সরদার। পল্লবীর মা শ্যামারানী সরদারের অভিযোগ চার বছর আগে সুশান্ত সরদারের সাথে পল্লবীর বিয়ে হয়। তাদের দুই কন্যা সন্তান। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী সহ শশুরবাড়ি প্রত্যেকেই পল্লবীর উপর অকথ্য অত্যাচার ও মারধোর করত পনের দাবী নিয়ে। গত পরশু টাকার জন্য শশুর বাড়ির লোক তাকে আবার মারধোর করে ও বাড়ি থেকে বেড় করে দেয়। পল্লবী বাপের বাড়ি এসে লজ্জায় ও অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়।
পল্লবীর বাড়ির লোকজন উস্থি থানায় শশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

No comments:
Post a Comment