অবৈধ সম্পর্কে বাঁধা দেওয়ায় খুন স্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 February 2018

অবৈধ সম্পর্কে বাঁধা দেওয়ায় খুন স্ত্রী


পাঁশকুড়ার নারান্দা গ্রামের বাসিন্দা মোহাম্মদ খানের সাথে  গড় পুরুষোত্তমপুর এর ইস্তারা বিবির বিয়েহয়  বছর ২৫ আগে। তাদের  দুই সন্তানও রয়েছে ।গতকাল ইস্তারা বিবি জানতে পারেন তার স্বামীর সাথে প্রতিবেশী কাশ্মীরি বিবির অবৈধ সম্পর্ক রয়েছে ।অবৈধ সম্পর্কের কথা জানতে পারায় স্ত্রী প্রতিবাদ।  প্রতিবাদ করায় মোহাম্মদ খান স্ত্রীকে রীতিমতো মারধর করেন। বাড়িতে চরম অশান্তি হয় । রাতে স্বামী-স্ত্রী একসাথেই  বাড়িতে  ছিলেন ।সকালে প্রতিবেশীরা দেখতে পান ইসতারা বিবির( ৩৬)মৃতদেহ বাড়ি থেকে কুড়িমিটার দূরে   একটি গাছে  ঝুলছে । ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ইসতারার বাবা সেক ইউসুফ আলি । তার  অভিযোগ জামাই এর অবৈধ সম্পর্কের কথা মেয়ে জেনে ফেলাতেই তাকে মারধর করে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।আমি চাই আইন অনুযায়ী শাস্তি হোক। ঘটনার পর থেকেই মোহাম্মদ খান ও কাস্মিরি বিবি পলাতক ।তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানা পুলিশ।  এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি পাঁশকুড়া থানার পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad