দুই জেএমবি জঙ্গী গ্রেফতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2018

দুই জেএমবি জঙ্গী গ্রেফতার

বিহারের বুদ্ধগয়ায় বিস্ফোরণ ঘটানোর চেষ্টার অভিযোগে পয়গম্বর এবং জামিরুল নামে দুই জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)৷

জামাত উল মুজাহিদিনের (জেএমবি) এই দুই সদস্যকে বুধবার রাতে মুর্শিদাবাদ এবং দার্জিলিঙের ফাঁসিদেওয়া থেকে গ্রেফতার করা হয়েছে৷  বৃহস্পতিবার ধৃতদের ব্যাংকশাল আদালতে তোলা হয়৷ এসটিএফ সূত্রে খবর, ধৃত জঙ্গিদের কাছ থেকে ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক পাওয়া গিয়েছে৷ বিস্ফোরণের জন্য তারা ওই বিস্ফোরক নিজেদের কাছে রেখেছিল কিনা তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে গোয়েন্দারা৷বৃহস্পতিবার  বাংকশাল আদালত ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

No comments:

Post a Comment

Post Top Ad