বিয়ের মন্ত্র পড়ার আগেই মৃত্যু হল পাত্রের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2018

বিয়ের মন্ত্র পড়ার আগেই মৃত্যু হল পাত্রের

বিয়ের দিনই অস্বাভাবিক মৃত্যু পাত্রের।ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায়।জানা গিয়েছে,মৃতের নাম জয়দেব ঘোষ।আজ তার বিয়ে ছিল এবং পাত্রীপক্ষ আশিঘরের বাসিন্দা।

আজ সকালে বিয়ের অনুষ্ঠানের জন্য পাত্রকে ঘুম থেকে ডাকার জন্য গেলে পরিবারের সদস্যরা দেখতে পান বারান্দায় ঝুলন্ত অবস্থায় রয়েছে পাত্রের দেহ।এরপর খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।স্থানীয়দের দাবী,ওই পাত্র মানসিক ভারসাম্যহীন ছিল।

পাত্রীকে লগ্নভ্রষ্টা থেকে বাঁচালেন ব্যক্তি।নাম প্রদীপ দাম।আজ সকালেই শিলিগুড়ির ডাবগ্রামে বিয়ের দিনই অস্বাভাবিক মৃত্যু হয় এক পাত্রের।অন্যদিকে সেই পাত্রের সঙ্গে আশিঘর কলোনির এক পাত্রীর বিয়ের কথা হয়।আজ সকালে সেখানে এই খবর যাওয়ার পরই পাত্রীর পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে।এরপরই এই খবর চাউর হয়।এরপর শিলিগুড়ির এক ব্যবসায়ী প্রদীপ দাম ওই পাত্রীকে বিয়ে করার জন্য রাজী হন।

অন্যদিকে এই ব্যক্তির এগিয়ে আসায় খুশির আমেজ ওই পাত্রীর পরিবারে।ইতিমধ্যেই বিয়ের সমস্ত জোগাড় হয়ে গিয়েছে।আজ সকালেই ঘটনার খবর শোনার পর ওই ব্যক্তির পরিবার পাত্রীর বাড়িতে যায় এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।আজ রাতেই তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।  

No comments:

Post a Comment

Post Top Ad