জয়ের দাপট: এবার মমতা,ভাইপো নয় সোজা ডিজি কুপোকাত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 February 2018

জয়ের দাপট: এবার মমতা,ভাইপো নয় সোজা ডিজি কুপোকাত!


নিজস্ব প্রতিনিধি: ডিএ নিয়ে ও নিজেদের অধিকার পেতে হলে আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রথমে কয়েকজন আন্দোলনকারী হলেও পরে তা একশোজন হবে, তারপর হাজার জন হবে, তারপর লাখজন হবে আর তারপর কোটি জন আন্দোলনকারী হবে। সল্টলেকের উন্নয়ন ভবনে দাঁড়িয়ে এই কথাই বললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সরকারী কর্মচারীদের ডিএ ২১টি রাজ্যে দেওয়া হচ্ছে, কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তা এখনও চালু হয়নি।তৃণমূলের ভাইপো, নেতা নেত্রীরা কোটি কোটি টাকা রোজগার করছে কিন্ত সরকারী কর্মচারীদের তাদের কষ্টের টাকা পাওয়ার সময় কার্পণ্য তৃণমূল সরকারের।জয় ব্যানার্জী বলেন, এর জন্য আন্দোলন করা উচিত দরকার হলে তাঁকে যেন বলা হয় তাহলে তিনি তাঁর দলবলদের নিয়ে এসে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছাড়া করবেন।

জয় বলেন, ৩৪ বছর বাম জামানায় সাধারণ মানুষ কিছু পায়নি পরিবর্তনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হল কিন্ত কি দেখা গেল তাঁর শাসনে তার তিনগুণ শোষণ, তোষণ হচ্ছে।তিনি বলেন, এই শোষণ, তোষণ আর চলতে পারে না অনেক হয়েছে।
আগেকার দিনে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের ভয় পেত আর এখন শিক্ষকরা তৃণমূল ছাত্রদের দেখলেই ভয় পায়। আগে বলা হত পুলিশ ছুইলে ১৮ ঘা, আর এখন সেই পুলিশই তৃণমূলী গুন্ডাবাহিনীদের ভয় পায়। জয় বন্দ্যোপাধ্যায় নিজের সিনেমা জগতের প্রসঙ্গ টেনে বলেন, যখন তিনি সিনেমার সূত্রপাতে বিদেশে যেতেন তখন বিদেশীরা বাঙালীদের ধরে  বাড়ি নিয়ে গিয়ে সন্তানদের বলত বাবা দেখ এনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ থেকে এসেছেন, এনাদের থেকে কিছু শিখেনে। আর এখন সেখানে গেলে ভয়ে বাঙালীদের থেকে পালায় বলে এরা তাপস পাল, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দেশ থেকে এসেছে। এখন পুলিশের ডিজি, পুলিশ আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে চা নিয়ে ঘোরাঘুরি করেন, আগে ডিজি, পুলিশ সুপারদেরকে বলা হত আপনার সময় হলে একটু আসবেন। নাম না করে ডিজি সুরজিৎ পুরকাস্থকে এমনভাবেই কটাক্ষ করলেন বিজেপি দাপুটে রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়। 

No comments:

Post a Comment

Post Top Ad