পঞ্চায়েত নির্বাচনের আগেই বিপুল অস্ত্র উদ্ধার !!!!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 February 2018

পঞ্চায়েত নির্বাচনের আগেই বিপুল অস্ত্র উদ্ধার !!!!!

বারুইপুর ; পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর জেলা পুলিশের স্পেসাল অপারেশন গ্রুপ তল্লাসি চালিয়ে  বড় সড় বেআইনি অস্ত্র উদ্ধার করলো , বিহারের মুঙ্গের থেকে ক্যানিং এর দিকে বেআইনি অস্ত্র নিয়ে যাওয়া  হচ্ছিল ,তার আগেই  শক্রুবার বিকালে বারুইপুর রেল গেট থেকে গ্রেপ্তার করা হল বিহারের মুঙ্গেরের দুই অস্ত্র ব্যাবসায়ি সমেত হাওড়ার ডোম জুড়ের অস্ত্র পাচার কারিকে । উদ্ধার করা হয়েছে ১৫ টি আর্মস যার প্রত্যেকটি ৭ এম এম ও ৩০ টি ম্যাগাজিন । বারুইপুর জেলা পুলিশ সুপারের অফিসে অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষ ও বারুইপুর জেলা স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষি ঘোষ সাংবাদিক বৈঠক করে জানান,ধৃতদের নাম কালাম মহম্মদ ও সাহেব আলম , জিয়ারুল শেখ । এদের মধ্যে কালাম মহম্মদ ও সাহেব আলম বিহারের মুঙ্গেরের বারদের বাসিন্দা ও জিয়ারুল সেখ ডোম জুড়ের বাসিন্দা ।জানুয়ারি মাসের শেষ দিকে ক্যানিং অটো স্ট্যান্ড থেকে প্রভাকর মণ্ডল ,পিন্টু মণ্ডল ,শেখর মণ্ডল কে গ্রেপ্তার করেছিল ,এদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ৩১৪ রাউণ্ড কার্তুজ , এদের কাছ থেকেই জানা যায় বিহারের মুঙ্গেরের কালাম মহম্মদ ও সাহেব আলম এর কাছ থেকেই অস্ত্র আনা হয়েছিল , এই কালাম ও সাহেব এদিন ডোম জুরের জিয়ারুল সেখের কাছে অস্ত্র তুলে দিয়েছিল ,তা জিয়ারুলের মাধ্যমে ক্যানিং এ আর এক অস্ত্র কারবারির কাছে দেওয়ার কথা ছিল,কোন বড় পরিকল্পনা করা হয়েছিল ।তার আগেই তিন জন কে ধরেই তা ভেস্তে দেওয়া হল , স্পেসাল অপারেশন গ্রুপের সাফল্য । পুলিশ ক্যানিং  এর অস্ত্র কারবারির খোঁজে তল্লাসি শুরু করেছে । বিহারের মুঙ্গেরের কালাম ও সাহেব অনেক দিন ধরেই এই জেলায় বিভিন্ন অস্ত্র কারবারিদের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছিল , বাসন্তি তে অস্ত্র ঢুকেছিল এরি মাধ্যমে । ধৃতদের শনিবার দুপুরে বারুইপুর মহহকুমা আদালতে তোলা হবে 

No comments:

Post a Comment

Post Top Ad