চাঁদনী,হলদিয়া: ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষনের ঘটনায় পুলিশ দুজনে গ্রেপ্তার করেছে। আজ তাদের হলদিয়া আদালতে তোলা হবে। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানার বাড় উত্তর হিংলী এলাকায়। অভিযুক্তরা হলেন, নিশিকান্ত মাইতি (৩০) ও অশোক মান্না (৩৬)।
স্থানিয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যে নাগাদ এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ভারসাম্যহীন নাবালিকা। তখন তাকে খাওয়ার দেওয়ার নাম করে অশোক ও নিশিকান্ত ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ। সন্ধ্যেবেলায় নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার কুকর্মের কথা জানালে পরিবার ও এলাকার মানুষ ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে ভিত্তিতে গতকাল রাতে পুলিশ তল্লাসি চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

No comments:
Post a Comment