প্রতিবন্ধী পুত্র সন্তানকে ফেলে দিয়ে গেলেন মা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 February 2018

প্রতিবন্ধী পুত্র সন্তানকে ফেলে দিয়ে গেলেন মা!



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সন্তানকে ফেলে দিলেন মা। সন্তানের প্রতিবন্ধী রোগ মানতে না পেরে মা এমন নিষ্ঠুর কাজ করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছেন পুলিশ ও স্হানীয়রা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালী কোষ্টাল থানার অন্তর্গত ২নং নফর গঞ্জ গ্রামে ।


 পুলিশ ও স্হানীয় সুত্রের খবর,  বুধবার রাতে এলাকায় একটি হরিনাম অনুষ্ঠানে গিয়েছিলেন নিরাপদ বাবুর স্ত্রী শিবানী মিস্ত্রী। হরি নাম শুনে যখন শিবানী  বাড়ি ফিরছিলেন তখন তার পিছু নেয় অজ্ঞাত এক  মহিলা । মহিলার কোলে ছিল শিশু পুত্র।তখন শিবানী জিঞ্জাসা করলে,  মহিলাটি জানায় তার বাড়ি অনেক দূরে।  রাতে একটু  থাকার আশ্রয় চান তিনি। শিবানী থাকতে দিতে অস্বীকার করলে  মহিলা তার পা জড়িয়ে ধরেন । অনুরোধ করলে  শিবানী দেবী রাতে ঘরে থাকতে দেন।সকালে শিবানী দেবীর স্বামী নিরাপদ বাবু ঘুম থেকে উঠে দেখেন মহিলা ঘরে নেই। তবে রেখে গেছে কোলের শিশুটিকে । অনেক খোজা খুঁজি করে মহিলাকে পাওয়া যায়নি । তার পর নিরাপদ বাবু পঞ্চায়েতে খবর দিলে পঞ্চায়েত ও ঝড়খালী কোষ্টাল থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে নিয়ে যায়।
কোষ্টাল থানা থেকে পুলিশ ক্যানিং চাইল্ড লাইনকে ডেকে তাদের হাতে তুলেদেন।চাইল্ড লাইন শিশুটিকে হোমে পাঠানো ব্যবস্থা করে।
চাইল্ড লাইনের সদস্য বান্টি মুখার্জী জানান, শিশু পুত্রটি প্রতিবন্ধী তাই তার মা ফেলে রেখে গেছেন।এই ঘটনার তদন্ত করছে কোষ্টাল থানার পুলিশ ।







No comments:

Post a Comment

Post Top Ad