নিজস্ব সংবাদদাতা : বসিরহাটে এক ব্যক্তির গলা কাটা মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম পুরন সরদার ওরফে মহিবুল্লা।তবে আত্মহত্যা না খুন তা নিয়ে তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে খবর , মৃত ওই ব্যক্তি বসিরহাটের গোখনা গ্রামের বাসিন্দা । সুত্রের খবর বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ ঘরের ভিতরে তাকে গলার নলি কাটা অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে, তারাই খবর দেয় বসিরহাট থানায়। মৃত যুবক দীর্ঘদিন ধরে পেটের রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে যানা যায়। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ। যুবকের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে তারা।

No comments:
Post a Comment