মধ্যমগ্রামের পর এবার ডায়মন্ড হারবার! ভরদুপুরে খুন ব্যক্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 February 2018

মধ্যমগ্রামের পর এবার ডায়মন্ড হারবার! ভরদুপুরে খুন ব্যক্তি



মৃন্ময় নস্কর: ডায়মন্ড হারবারের সরিষায় প্রিন্স মার্কেটে ভর দুপুরে খুন এক ব্যাক্তি,পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে।মৃতের পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে খবর,দুপুরে হঠাত প্রিন্স মার্কেটের উপর থেকে গুলির শব্দ শোনা যায়,তারপর তিনজন ব্যাক্তি ছুটে পালায়। পরে জানা যায় মার্কেটে খুন হয়েছে,খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ডায়মন্ড হারবার থানার আই সি গৌতম মিত্র আসে।পরে এস ডি পিও ও এস পি ঘটনাস্থলে আসে। পুলিস জানায়,খুনের কারন এখন স্পষ্ট নয়, তদন্ত শুরু করেছে পুলিস,ঘটনাস্থল থেকে একটি অয়ান শার্টার পিস্তল সহ কয়েকটি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রিন্স মার্কেটের মালিক মোজাম্মেল মন্ডল কে পুলিস আটক করে। স্থানীয়সূত্রে আরও জানা যায়, প্রিন্স মার্কেট টি মোজাম্মেল মন্ডলের ছেলে প্রিন্স মন্ডল দেখাশোনা করে,মার্কেটে বিভিন্ন দোকান রয়েছে পাশাপাশি মার্কেটের দ্বিতলটি অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, যেখানে খুন হয় অই ব্যাক্তি।


No comments:

Post a Comment

Post Top Ad