গর্ভে সন্তান নিয়ে পরিবারে ফেরার দিন গুণছেন মা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 February 2018

গর্ভে সন্তান নিয়ে পরিবারে ফেরার দিন গুণছেন মা



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ গর্ভে থাকা সন্তানকে পেটে রেখেই  হাসপাতালের বেডে বসে পরিবারে ফেরার অপেক্ষা করছেন এক সন্তান সম্ভবা মা । আর এই সন্তান সম্ভবা মায়ের পালাকরে  সেবাযন্ত করছেন হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীরা । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে । গত নয়  ফেব্রুয়ারি রামপুরহাটের রেলপার এলাকায় এক তিরিশোর্ধ মহিলাকে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসীরা । রামপুরহাট থানার পুলিস সেদিনই ওই মহিলাকে উদ্ধার করে  রামপুরহাট হাসপাতালে ভর্তি করে । সেদিন থেকেই তার ঠিকানা হয় ফিমেল ওয়ার্ডের ৩১৪ নম্বর বেড । চিকিৎসায় জানতে পারা যায় ওই মহিলা প্রায় সাত মাসের  গর্ভবতী । সেই ঘটনার পর মেডিক্যাল বোর্ড বসিয়ে ওই মহিলার চিকিৎসা শুরু করেন হাসপাতাল কতৃপক্ষ ।   হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই মহিলা তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছেন । দুদিন আগে সে কথা বলতে শুরু করেছেন । তার নাম বৈষ্ণবী । বাড়ি বিহারের সমসতীপুর ইমলি এলাকায় । তার বাবা ষ্টেশনমাস্টার । বাড়িতে তার বাবা , দাদা ও বৌদি রয়েছে ।  তিনি সেখান থেকে কিভাবে রামপুরহাটে এলেন সেটা বলতে পারছেন না ।  তবে তিনি বাড়ি ফিরতে চান । হাসপাতাল কতৃপক্ষ তাকে বাড়ি ফেরানোর জন্য সবরকম চেস্টা চালাচ্ছেন । তবে যতদিন না তার বাড়ির লোকজন তাকে নিতে না আসছেন , ততদিন সে হাসপাতালের বেডে বসেই তার গর্ভের সন্তানকে বড় করে চলেছেন ।

No comments:

Post a Comment

Post Top Ad