জয়ন্ত সাহা: সোমবার সকাল থেকে অভিনব বিক্ষোভের পথে হাটলো আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাফাই কর্মীরা ৷এদিন বিশ্ববিদ্যালয়ের গেটে বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখিয়ে অবশেষে বিনা পারিশ্রমিকে কাজ শুরু করলো ৬ জন সাফাইকর্মী ৷. তাদের দাবি দীর্ঘদিন ধরে ঠিকাদারের হয়ে কাজ করছে তারা ৷মাস গেলে বেতন বাবদ পাওয়া যায় ৪৫০০ থেকে ৫০০০ টাকা ৷অর্থাৎ নিত্যদিনের হাজিরী ১৫০ টাকার কাছা কাছি ৷ বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তারা ৷ কিন্তু স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউ ই তাদের ডাকে সাড়া দেয়নি৷ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে তারা রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এর চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি থেকে শুরু করে শ্রম বিভাগেও ৷ কিন্তু কোনো সুরাহা না হওয়াতে সোমবার থেকে অভিনব বিক্ষোভে নেমেছে তারা ৷গায়ে পোস্টার ঝুলিয়ে হাতে ঝাঁটা নিয়ে বিনা পারিশ্রমিক এ কাজ করতে শুরু করেছে তারা৷ কিন্তু তাতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের ৷বিনা পারিশ্রমিকেও কাজ করতে দিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷বিগত সপ্তাহ থেকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে প্রায় ২১ জন শ্রমিক এনে সাফাই এর কাজ করাচ্ছে বিশ্ববিদ্যালয় বলে অভিযোগ ৷ সোমবার কর্পোরেশন থেকে সাফাই কর্মী এলে তাদের সরিয়ে দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ শুরু করে উক্ত ৬ জন ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷তবে সাফাই কর্মীদের দাবি যতদিন সমস্যার সমাধান না হয় ততদিন এ ভাবেই কাজ করবে তারা ৷

No comments:
Post a Comment