জয়ন্ত সাহা: পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজে বাধা৷প্রহৃত পুরপিতার ভাই ও ভাইপো৷
ঘটনাটি আসানসোল পুরসভার অন্তর্গত ৯৪নং ওয়ার্ড তথা ধেনুয়া নতুনডিহি এলাকায়৷৫ই ফেব্রুয়ারী সোমবার তালকুড়ি নতুন ডিহি এলাকায় পানীয় জলের জন্যে রাইজিং পাইপ লাইনের প্রতিস্থাপনের শিলান্যাস করেন মেয়র জীতেন্দ্র কুমার তেওয়ারী৷উপস্থিত ছিলেন এম আই সি লক্ষণ ঠাকুর পুরপিতা ধর্মদাস মাঝি সহ আরো অনেকে৷সকাল থেকেই এলাকায় শিলান্যাস কে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে৷মহানাগরিক শিলান্যাস করে চলে গেলে ধেনুয়া গ্রামের অধিবাসী জয়ন্ত মণ্ডল পার্থ মণ্ডল ও তাদের অনুচরেরা কাউন্সিলারের ভাই লালমোহন মাঝি ও ভাইপো সুমন্ত মাঝির উপর চড়াও হয় এবং পাইপ লাইনের কাজ বন্ধ করে দেয়৷স্থানীয় দের বক্তব্য এই পাইপ লাইনের কাজের মাধ্যমে ধেনুয়া গ্রামে পানীয় জলের সরবরাহ বন্ধ করতে চাইছে স্থানীয় কাউন্সিলার৷প্রসঙ্গক্রমে ধেনুয়া গ্রাম দিয়ে যাওয়া পূর্বের পাইপ লাইনের সংযোগ থেকে ধেনুয়া গ্রামের অধিবাসীরা প্রায় সব ঘরেই ২৪ঘণ্টা জল চুরী করে থাকে৷পুরসভা থেকে পরিকল্পনা নেওয়া হয়,এই জল চুরি বন্ধ করে দিনে দুবেলায়(৫-৬ঘণ্টা) জল সরবরাহ রেখে পাইপ লাইনকে ঘুরিয়ে নতুন ডিহি ও তালকুড়ি নামক গ্রাম গুলিতে জল সরবরাহ করার৷কিন্তু পুরসভার এই প্রকল্পে ধেনুয়া গ্রাম বঞ্চিত হবে এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷এবং স্থানীয় কাউন্সিলারের ভাই ও ভাইপোর সাথে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে৷ঝামেলার ছবি তুলতে গেলে সাংবাদিক দের ক্যামেরা ভেঙে দেওয়ার ও হুমকি দেওয়া হয়৷বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় উত্তেজনা রয়েছে৷হীরাপুর থানার পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে বলে জানা গেছে৷

No comments:
Post a Comment