নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আগে হট সিটে বসে থাকতেন মুকুল রায়। আর তাঁর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক অঞ্চলে, পশ্চিমবঙ্গে জিতে গেছেন। কিন্ত আজ মমতার হয়ে হট সিটে বসবেন পার্থ চট্টোপাধ্যায়। সোজাসুজিই নাম করে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির দামাল কামাল হিট নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এতদিন দিদি মুকুল রায়ের জন্য জিতে এসেছেন। কিন্ত আজ আর মুকুল নেই মুকুলবাবু এবার গেরুয়াতে। তাই এখন হট সিটে পার্থ।
আর কাঁচড়াপাড়ার কাঁচ্চা ছেলে এবার বিজেপিকে জেতাবে। আর তাঁর সাথে আছে গরীব চাষীর ঘরের ছেলে তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
জয় বলেন, প্রথমে সাধারণ মানুষ বুদ্ধবাবুর সাদা ধুতিকে ভোট দিয়ে বুঝেছিল চোরকে ভোট দেওয়া হচ্ছে। তাই সাধারণ মানুষ নতুন সরকারকে এনে পরিবর্তন করল।সাদা ধুতির পরিবর্তে সাদা শাড়ি এসেছে ২০১১ সালে কিন্ত সাদা শাড়ি শাসকের চেয়ারে বসার পর তার নতুন রুপ দেখা গেল। সেতো চোরের থেকেও বেশি। দুর্নীতিতে পাহাড়ের চূড়ায়। তবে শাসকের চেয়ারে বসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্ত সে সব সে গুড়ে বালি।
জয় এদিন শ্রীরামপুরে বিজেপির এক জনসভায় এসে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, তিনি শিক্ষামন্ত্রী হয়ে চন্ডীতলায় শিক্ষকদের বলে গেছেন তাদেরকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সৈন্যর মত কাজ করতে হবে। আসন পেতে হবে, জিততে হবে। তিনি একবারও বললেন না ছাত্র ছাত্রীদের কিভাবে শিক্ষা এগোতে হবে।
কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আম আদমী পার্টি, মুলায়ম যাদব,লালু যাদব তাঁরা সবাই নিজের স্বার্থের জন্য, চেয়ার পাওয়ার আশায় কাজ করে গেছেন কিন্ত নরেন্দ্র মোদী তা করেননি। যদি তাই হত তাহলে নোটবন্দী, জিএসটি চালু করতেন না। তাঁর পলিসি হল, তিনি আজকের ইয়ং জেনারেশনকে চাকরি দিতে চায়। তবে হ্যাঁ ক্ষণিকের জন্য তাঁর এই সিদ্ধান্তে অসুবিধা হলেও তা পরে দীর্ঘস্থায়ী হবে, উপকার পাবে। তিনি দেশের জন্য কাজ করে, দেশবাসীর জন্য কাজ করে, নিজের জন্য নয়।

No comments:
Post a Comment