মমতা,দিলীপ শ্মশান কেন যেতে চায়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 26 February 2018

মমতা,দিলীপ শ্মশান কেন যেতে চায়?

স্নেহা চক্রবর্তী, বীরভূম: মমতা বন্দ্যোপাধ্যায় শ্মশান যেতে চায়,দিলীপ ঘোষও শ্মশান যেতে চায় এরা মানুষের কাছে থাকতে চায় না এদের কাছে শ্মশানই ভবিষ্যৎ।সোমবার বোলপুরে বামফ্রন্টের মহামিছিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন সিপিএমের রাজ্য নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী।এদিন দুপুরের বোলপুর রেল ময়দান থেকে বামফ্রন্টের মহা মিছিল বের হয়।এই মিছিলে নেতৃত্ব দেন সুজন চক্রবর্তী।

এছাড়া জেলা সম্পাদক মনসা হাঁসদা সহ জেলা নেতা।কয়েক হাজার কর্মী সমর্থক এই মিছিলে হাঁটেন ।মিছিল বোলপুর চিত্রা মোড় হয়ে শ্রীনিকেতন পেট্রল পাম্পে শেষ হয়।এই মিছিল থেকে দাবি ওঠে গরীব মানুষের ঘর ,একশো দিনের কাজ সহ বোলপুরে শিবপুর মৌজার শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শিল্প করার দাবি সহ বেশ কিছু দাবিতে এই মহা মিছিল।যদিও এই মিছিল মূল রাস্তা দিয়ে যাওয়ার অনুমতি দেয়নি বলে অভিযোগ করেন সুজন বাবু।

তিনি বলেন,"বোলপুরে আজকে যে ভাবে মহামিছিলে হাজার মানুষ সামিল হয়েছে এটা বোধহয় যারা নবান্নে বসে আছে তারা বুঝতে পারেন নি।প্রশাসন ভয় পেয়ে গেছে,সেই জন্য মূল রাস্তা দিয়ে মিছিল করতে দিলো না ,পাড়ার মধ্য দিয়ে মিছিল করে যেতে হলো।পুলিশের ভূমিকা নক্করজনক .যে পুলিশ বেশি দালালি করছে সেই পুলিশ তাড়াতাড়ি বিপদে পর।"তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল পঞ্চায়েত নির্বাচনে বিরোধিতা মনোনয়ন করতে দেবে না বলে দাবি করছে ,সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।"

No comments:

Post a Comment

Post Top Ad