ব্রেকিং: বিগবাজারে প্লাস্টিক চাল! চাল হলো পিং পং বল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 February 2018

ব্রেকিং: বিগবাজারে প্লাস্টিক চাল! চাল হলো পিং পং বল


জয়ন্ত সাহা:আসানসোলের বিগ বাজারে চালে আতঙ্ক। আতঙ্কে চাল ফেরালো ক্রেতারা। চাল হলো পিং পং বল। উত্তেজনা ছাড়লো আসানসোলের হিরাপুর থানার চিত্র মোড়ের কাছে গ্যালাক্সি মোড়ের  বিগ বাজারে।
ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায় , প্রতিমাসের মতো এ মাসেও হিরাপুর থানা অন্তর্গত চিত্রা এলাকার নিবাসী অমিত আগারওয়াল হোম ডেলিভারি নিয়েছিলেন প্রায় আড়াই কিলো চাল।  ৮০ টাকা কিলো চাল রান্না হয়েই হলো বিপত্তি . ক্রেতা অমিত বলেন চাল বাড়িতে পৌঁছেছিল বিগ বাজার কর্মী। ট্যাগ লাগানো ছিল। বার কোড ও দেওয়া ছিল এবং ক্রেডিট কাৰ্ড এ পেমেন্ট হয়েছিল তার ও রশিদ রয়েছে। কিন্তু সেই ছাল রান্না হয়ে প্রথম খান অমিতের বাবা। অমিত বাড়িতে একটু দেরি করে ঢোকার কারণে খেতে একটু দেরি হয়। কিন্তু ওই চালের তৈরি ভাত খাবার সময় অমিতের ভাত একটু শক্ত অনুভব হয়। সেই ভাত হাতের মুঠোয় নিয়ে গোল করতেই চাল পিঙ্ক পিঙ্ক বলে পরিণত হয়। মাটিতে ফেলে দেখা যাই ভাত এর তৈরি বল ভাঙছে না উল্টে জাম্প করছে। এর পরই শনিবার দুপুরে অমিত বাবু তার সঙ্গী সাথীদের নিয়ে আসানসোলের বিগ বাজারে পৌঁছান। ম্যানেজারের সঙ্গে দেখা করেন এবং তার সামনেই তিনি বল তৈরি করে দেখান। কিন্তু তার কাছে বিগ বাজার কর্তৃপক্ষ ঘটনা শিকার করলেও সাংবাদিক ঢুকতেই তিনি এলাকা ছেড়ে চলে যান এবং তরিঘড়ি সমস্ত পুরোনো চাল সরিয়ে ফেলেন বলে অভিযোগ। এর পরে ই উত্তেজনা ছড়ায় গোটা  মল চত্বরে। চাল কিনতে আসা জগজিৎ সিং জানান এ বোরো অন্যায়। মানুষের সঙ্গে প্রতারণা করছে বিগ বাজার। এই মর্মে তিনি হিউমান রাইটস এর পক্ষ থেকে আর বিরুদ্ধে অভিযানে নামবেন বলে জানিয়েছেন তিনি।

অপর দিকে স্বামীকে সঙ্গে নিয়ে আসা ক্রেতা অর্পিতা দাস ঘটনা দেখে আশ্চর্য হয়ে যান। সঙ্গে সঙ্গে স্বামী হাতে নেওয়া চাল ফেরত করেন বিগ বাজার কর্তৃপক্ষকে।

উক্ত ঘটনা কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে বিগ বাজসর এলাকায়। ঘটনার বিষয়ে মুখ খুলতে চান নি বিগ বাজার কর্তৃপক্ষ। তবে সাধারণ ক্রেতাদের কাছে গিয়ে এই চালের নমুনা দেখিয়েছেন ক্রেতা অমিত অগ্রবাল এবং তিনি আসানসোলের হিরপুর থানায় অভিযোগ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad