আক্রান্ত কিশোর পুলিশে অভিযোগ জানাতে আসার সময় ট্রেন থেকে পড়ে যা হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 February 2018

আক্রান্ত কিশোর পুলিশে অভিযোগ জানাতে আসার সময় ট্রেন থেকে পড়ে যা হল


নিজস্ব প্রতিনিধি,হাবড়া: চলন্ত ট্রেনের গেট থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর জখম এক নাবালক ।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ২টো নাগাদ হাবড়া ১নম্বর রেল গেটের কাছে ।যুবকের বাবা আমাদের জানান এলাকায় মদ খেয়ে কয়েকজন যুবক ছেলেকে মারধর করে তাই থানায় অভিযোগ জানাতে বের হয়  ওই কিশোর সেমতই অশোকনগর  স্টেশন থেকে হাবরা থানায় আসার জন্য ট্রেন ধরে । স্থানীয় সূত্রে জানা গেছে  শিয়ালদহ থেকে বনগাঁর দিকে যাচ্ছিল ট্রেনটি এরপর হাবড়া স্টেশনে ঢোকার আগেই বনগাঁ শিয়ালদহ সাখার ২৮ নম্বর রেলগেটের (হাবড়া ১নম্বর রেলগেট) কাছে ভিড় ট্রেনের গেটে ঝুলছিলো হাবড়ার বানীপুরের  বাসিন্দা বছর ১৭ এর কিশোর বিশ্বজিত সাহা ।এরপর আচমকাই ট্রেন থেকে যশোর রোডের উপর ছিটকে পরে গুরুতর জখম হয় ওই কিশোর ।এরপর রেলগেট লাগোয়া রাস্থায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার হাবড়া হাসপাতালে নিয়ে আসে ।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।হাসপাতাল সূত্রে খবর কিশোরের মাথা বিপজ্জনক ভাবে ফেটে গিয়ে প্রচুর রক্ত ক্ষরন হয়েছে । তাই তাকে হাবড়া থেকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়েছে ।
তবে গেট থেকেই পা ফসকে পড়লো না কেউ তাকে ধাক্কা দিলো সেটা স্পষ্ট নয় । ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ ও হাবড়া থানা।

No comments:

Post a Comment

Post Top Ad