উত্তেজনা: ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে পুলিশের লাঠিচার্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 February 2018

উত্তেজনা: ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে পুলিশের লাঠিচার্য



নিজস্ব প্রতিনিধি,দেগঙ্গা: বিশ্বজিৎ মন্ডল ৪৫ বাড়ি দেগঙ্গা থানার সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের। শ্বেতপুর এলাকায়। স্ত্রী মিঠু মন্ডল ও এক মাত্র ছেলে মঙ্গল দ্বীপ মন্ডল। পেশায় একটি বেসরকারী ওষুধ কম্পানীতে কর্মরত দমদম এলাকায়।
শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলো মিটার দুরে একটি বাজার থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার লোকজন। শরীরে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে সাথে সাথে।
পরিবারের অভিযোগ খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে।  শুক্রবার রাতে পিকনিক আছে বলে বের হয়ে বাড়ি থেকে বিশ্বজিৎ বাবু এবং রাতে নাও ফিরতে পারে বলে বাড়ি থেকে বের হয়। ঘটনাস্থলের পাশে একটি সর্ষে ক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে এবং অনেক মদের বোতল পরে আছে। এর আগেও দুবার পিকনিক হবে বলে ছিল কিন্তুু হয়নি কোন কারনে।
শনিবার মৃত্যুর ঘটনা জানাজানি হতেই এলাকায় ক্ষোভ বারতে থাকে পুলিশ দেহ উদ্ধার করতে আসলে স্থানীয় লোকজন বিড়া বদর রোড অবরোধ করে পরে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ কারী দের ওপর লাঠিচার্য করে এবং দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্ত করার জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারনে খুন না আত্মহত্যা তদন্তে দেগঙ্গা থানার পুলিশ।  এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





No comments:

Post a Comment

Post Top Ad