সেতুর রেলিং ভেঙ্গে উল্টে গেল বালি বোঝাই লরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 February 2018

সেতুর রেলিং ভেঙ্গে উল্টে গেল বালি বোঝাই লরি


নিয়ন্ত্রন হারিয়ে সেতুর রেলিং ভেঙ্গে উল্টে গেলো বালি বোঝায় লরি । ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কে  বীরভূমের রামপুরহাট  থানার চিতুরি মোড়ের কাছে । ঘটনায় গুরুতর জখম হয়েছে লরির চালক ও খালাসি । এদিন বালি বোঝায় লরিটি মল্লারপূরের দিক থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল । সেসময় লরির সামনে   যাওয়া একটি গাড়ি হঠাৎ দাঁড়িয়ে পড়ায় বালি বোঝায় লরিটি সামনের গাড়িটিকে  ধাক্কা মারে । সেসময় নিয়ন্ত্রন করতে নাপেরে বালি ভর্তি লরিটি সেতুর রেলিং ভেঙ্গে নয়নজুলিতে উল্টে যায় । খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করে ।

No comments:

Post a Comment

Post Top Ad