নিম্মমানের চাল দেওয়ায় বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

নিম্মমানের চাল দেওয়ায় বিক্ষোভ



মৃন্ময় নস্কর, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার ধনবেরিয়াতে রেশন থেকে  নিম্নমানের চাল দেওয়ায় রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। গ্রাহকদের অভিযোগ, যে রেশন থেকে এমনই নিম্ন মানের চাল সবসময় তারা পান যা কিনা পুরোপুরি খাওয়ার অযোগ্য। এছাড়াও তাদের অভিযোগ, ভালো চাল সরকার থেকে আসে সবই সুনীল কুমার হালদার নামে ওই রেশন ডিলার  বেআইনিভাবে নিজের চালের দোকানে বিক্রি করে।

 গ্রাহকদের দাবি, ভালো চাল না পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। রেশন ডিলার সুনীল বাবু বলেন, সরকার থেকে যা চাল আসে সেই চালই গ্রাহকদের। বেআইনিভাবে চাল বিক্রির বিষয় সম্পূর্ণ  অস্বীকার করেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad