অনশনে বরখাস্ত হওয়া নিরাপত্তা কর্মীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

অনশনে বরখাস্ত হওয়া নিরাপত্তা কর্মীরা



জয়ন্ত সাহা, আসানসোল: কাজ থেকে বরখাস্ত করার প্রতিবাদে আসানসোলের এডিডিএ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের বেসরকারি গ্যাস উৎপাদক সংস্থার অফিসের সামনে অনশন শুরু করেছেন চারজন নিরাপত্তাকর্মী।  সোমবার থেকে চলা এই অনশন ঠেকাতে সংস্থা এখনও পর্যন্ত এগিয়ে আসেনি বলে অভিযোগ। বুধবার থেকে এই অনশনে কর্মীদের স্ত্রী, ছেলেমেয়েরা যোগ দিতে চলেছেন। স্থানীয় তৃণমূল সমস্যা অবিলম্বে মেটাতে সংস্থার কাছে আবেদন জানিয়েছে তারা।

কর্মীদের অভিযোগ, গত ১৩ বছর ধরে তাঁরা এই সংস্থার সঙ্গে যুক্ত। ঠিকাদার সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ হলেও পাকাপাকি ভাবে তাঁরা কাজ করছিলেন। কিন্তু আগের সপ্তাহে সংস্থার পক্ষ থেকে ঠিকাদারের তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিকাদার সংস্থার মালিক প্রবীর চট্টোপাধ্যায় বলেন, "এই কর্মীরা সংস্থার বড় দিঘারি ইউনিটে নিযুক্ত ছিলেন। সংস্থা সেখান থেকে গ্যাস তোলার কাজ শুরু করেছিল। কিন্ত বর্তমানে সংস্থা ওই ইউনিট বন্ধ করতে চায়। তাই এই কর্মীদের বরখাস্ত করতে বলা হয়েছে। সংস্থা সরাতে বলায় আমার কিছু করার নেই।"
সঞ্জয় দে, উৎপল দাস, ভোলা বাউড়ি ও পিন্টু বাউড়ি নামে এই চার কর্মী সংস্থার মূল অফিসের সামনে অস্থায়ী টরেন্ট করে অনশনে বসেছেন। তাঁদের দাবি, একটি ইউনিট বন্ধ হচ্ছে বলে আমাদের বরখাস্ত করা যাবে না। সংস্থা চাইলে যে কোনও জায়গায় নিয়োগ করুক।

No comments:

Post a Comment

Post Top Ad