বিদ্যালয়ের বাৎসরিক পুরস্কার বিতরণী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2018

বিদ্যালয়ের বাৎসরিক পুরস্কার বিতরণী

কাঁথি ১ নং ব্লকের মাজিলাপুট অঞ্চলে বিছুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গনে। বিভিন্ন ক্রীড়া, ক্লাস ভিত্তিক ফুটবল, ক্রিকেট খেলার পুরস্কার গুলি ছাত্র ছাত্রীদের মধ্যে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন সভাপতি অমল কুমার পাত্র, প্রধান অতিথি ছিলেন পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের ক্রীড়া ও শিক্ষা কর্ম্মাধক্ষ্য জনাব হাবিবুর রহমান, বিশেষ অতিথি কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিশ্বজিৎ দত্ত প্রমুখ ব্যাক্তিবর্গ।
ছেলেদের জিমনাস্টিক এবং মেয়েদের গীতিনাট্য চিত্রঙ্গদা একাকার দর্শকদের মন মাতিয়ে দেয়। স্কুলের প্রধান শিক্ষক রাধামাধব দাস সকল অভিবাবক ছাত্র ছাত্রী অতিথি এবং দর্শকগন কে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক দীপক জানা।

No comments:

Post a Comment

Post Top Ad