সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে মুখ ঘুরোতে নয়া উদ্যোগ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 February 2018

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে মুখ ঘুরোতে নয়া উদ্যোগ



সুদীপ্তা পাল, মহিষাদল: হোয়াটস অ্যাপ, ফেসবুক, টুইটারের  জমানায় হারিয়ে যেতে বসেছে বই পাঠকের সংখ্যা। রাজ্য সরকার যেখানে জেলার গ্রন্থাগারগুলির দিকে নজর দিয়ে উন্নতমানে গড়ে তোলার কাজ করছে সেখানে দিনে দিনে পাঠকের সংখ্যা কমে যাওয়ায় চিন্তিত অনেকেই। বাংলার পাশাপাশি জেলায় জেলায় বই পাঠকে সংখ্যা বাড়াতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বা বেসরকারিভাবে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। ৮ থেকে ৮০ সকলের মধ্যে বই পাঠের আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে মহিষাদল বইমেলা সমিতির উদ্যোগে আগামী ১৩ ই ফেব্রুয়ারি থেকে ১৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হচ্ছে চতুর্থ বইমেলা। শনিবার মহিষাদল রবীন্দ্র পাঠাগার মঞ্চে সাংবাদিক বৈঠক করে জানালেন সমিতির সভাপতি অধ্যাপক হরিপদ মাইতি, সম্পাদক তিলক চক্রবর্তী।

সভাপতি, সম্পাদক জানান, মহিষাদল সংস্কৃতির পীঠস্থান।  এখানে সারা বছর নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে অতিবাহিত হয়ে থাকে। মহিষাদল বইমেলা তরই একটি বিশেষ অঙ্গ। মহিষাদলের পাশাপাশি জেলায় বই পাঠের প্রসারের লক্ষ্যে মহিষাদল বইমেলা সমিতির উদ্যোগে ১৩- ১৮ ই ফেব্রুয়ারি মহিষাদল রাজ বাড়ি প্রাঙ্গনে চতুর্থ মহিষাদল বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে।এই ধরনের বইমেলার মধ্যদিয়ে ছাত্রছাত্রী ও সাধারন মানুষের মধ্যে সঞ্চারিত হবে বইয়ের প্রতি অনুরাগ। বইমেলায় নামকর ৪৩ টি প্রকাশক  তাদের বিভিন্ন ধরনের বই এর সম্ভার তুলে ধরবেন। বই পাঠের পাশাপাশি বইমেলায় থাকছে সেমিনা, সাহিত্য আলোচনা, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে নামকরা শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন ১২ টা থেকে ৮ পর্যন্ত মেলা খোলা থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad