ব্রেকিং: বাবাকে খুনের চেষ্টা ছেলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

ব্রেকিং: বাবাকে খুনের চেষ্টা ছেলের



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সম্পতির লোভে বাবাকে খুনের চেষ্টার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার বিদ্যাধরপুর এলাকায়। অভিযুক্ত ছেলের নাম মাধব মন্ডল। অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

  অভিযোগ, সোনারপুরের বিদ্যাধরপুর এলাকায় একই বাড়িতে থাকতেন বৃদ্ধ বাবা সুশিল মন্ডল ও ছেলে মাধব মন্ডল। বৃদ্ধের কয়েক কাঠা জমি আছে। যে জমিটি তিন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন বৃদ্ধ। তারপর থেকে গন্ডোগল বাধে বাবা ও ছেলের মধ্যে।শুক্রবার ফের গন্ডোগল বাধে। তারপর ছেলে শাবল দিয়ে বাবা কে আঘাত করতে শাবল ছুঁড়ে মারে বাবা কে লক্ষ করে।বাবার পায়ে লাগে ধারালো শাবল। গভীর ক্ষতের সৃষ্টি হয়। আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম হাসপাতালে। সেখানে অবস্থার উন্নতি না হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসা চলছে।ছেলেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।শুরু হয়েছে তদন্ত।

No comments:

Post a Comment

Post Top Ad