মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: জুয়াখেলার প্রতিবাদ করায় বেধড়ক মার এক যুবককে।ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত উত্তর অংগোদ বেড়িয়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের ট্যাংরা খালী কলেজ হাটে এক আত্মীয় দোকান থেকে সিরাজুল লস্কর বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় রাস্তার ধারে একটি দোকানে আজিজুল সরদার,রফিকুল সরদার,রমজান সহ বেশ কিছু যুবক সিরাজুল লস্করকে শাবল,দাঁ, বাঁশ দিয়ে বেধড়ক মারধোর করে।মারের চোটে তার চারটি দাঁত পড়ে যায়, মাথায় ও মুখে গভীর ক্ষত হয়।
সিরাজুল লস্কর ও তার পরিবারের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকায় জুয়া খেলা,ছিনতাই করা হচ্ছিল, আর ওই যুবক তার প্রতিবাদ করছিল বলে এই ভাবে মারধর করা হয়।
তাদের আরও অভিযোগ, শুক্রবার এলাকায় পুলিশ গিয়েছিল কেন তার জন্য সিরাজুলকে বলে তুই পুলিশকে খবর দিয়েছিস।
সিরাজুলকে আশংকাজনক অবস্থায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment