বনগাঁ থানা এলাকার সুন্দরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঔষধ ও নানাবিধ মালপত্র আজ সকাল সাতটা নাগাদ ঘরের তালা খুলে ভ্যানে করে নিয়ে যাবার সময় এলাকার লোকেরা জেরা করতেই মনিতোষ বিশ্বাস নামে এক অস্থায়ী কর্মী পালিয়ে যায় , প্রকাশ বিশ্বাস নামে এক স্থায়ী কর্মীকে ধরেফেলে এলাকার লোকেরা । তারকাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে ঐ মালপত্র বিক্রির কোন কাগজপত্র দেখাতে পারেনা।এরপর চুরিকরে বিক্রির অভিযোগ এনে হাসপাতালেরই ঐ কর্মির বিরুদ্ধে, লিখিত অভিযোগ করে পুলিশের কাছে৷ আটকেরেখে পুলিশের হাতে তুলে দেয় এলাকার লোকেরা।
স্থানীয় লোকেদের অভিযোগ প্রকাশ বিশ্বাস ঔষধ চুরিকরে প্রায়ই বিক্রি করে ৷মাঝে মাঝে রবিবার সকালে এসে ঘরখুলে ঔষধ নিয়েযায় ,জানতে চাইলে নানা অজুহাত দেখাত ৷ বৃহস্পতিবার সকালে হাতেনাতে ধরে ফেলেছি আমরা ওদের শাস্তি চাই বলেদাবী এলাকার লোকেদের ৷
ঐ হাসপাতালের BMOH ও SCMOH এর সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে তাদের কাছ থেকে কোন উত্তর পাওয়া যায়নি ৷

No comments:
Post a Comment