ভরা বাজারে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে বনগাঁ থানা এলাকার কালীবাড়ি বাজারে রবিবার রাত সাড়েনটা নাগাদ,
বাপি সাহা নামে এক পাইকারি সব্জি ব্যবসায়ী রাত সাড়েনটা নাগাদ তার দোকান বন্ধ করছিল ৷ দোকানের পেছন দিক বন্ধ করে সামনে এসে দেখে তার টাকার ব্যাগটি নেই ৷ বাপিবাবু জানান তার ঐ ব্যাগে মহাজন কে দেবার জন্য প্রায় দেড়লক্ষ টাকা ছিল আর ছিল দোকানের চাবি I ঘটনার খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পরে স্থানীয় অন্য ব্যবসায়ীদের মধ্যে ৷ঘটনার তদন্ত করছিল পুলিশ । স্থানীয় ব্যবসায়ী ও এলাকার লোকেরা গোপনে খোঁজখবর নেওয়া শুরু করে৷ তারা জানতে পারে নদীয়ার খাশপুরে বাড়ি শহিদুল মণ্ডল (৩৫) ও রজিনা মণ্ডল (৩o) নামে এক দম্পতি বনগাঁ থানা এলাকার রামকৃষ্ণ পল্লীতে খোকন হালদার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকছে কয়েক মাস হল ।ঐ দম্পতির চলাফেরা সন্দেহ জনক এবং সি সি টিভির ফুটেজের সঙ্গে শহিদুল মন্ডলের কিছুটা মিল পাওয়া যাচ্ছে ৷ এরপর ঐ এলাকার লোকেরা শহিদুল কে চাপ দিতেই স্বীকার করে সে ৷
আজ রাত দশটা নাগাদ তাকে ধরেরেখে পুলিশের হাতে তুলেদেয় এলাকার লোকেরা ।
পুলিশ শহিদুল ও তার স্ত্রী রজিনা কে গ্রেফতার করেছে ৷বাড়ির মালিক খোকন হালদার ও তার ছোট ছেলে বিজু হালদারের বক্তব্য শুনে সন্দেহ জনক মনে হওয়ায় পুলিশ তাদের কেও আটক করেছে ।

No comments:
Post a Comment