শুক্রবার ভরদুপুরে রাণীগঞ্জ শাখার কানাড়া ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, দুপুর একটা নাগাদ ছয় জন দুষ্কৃতি তিনটি বাইকে চড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই রাষ্ট্রয়াত্ত্ব ব্যাঙ্কে প্রবেশ করে৷ছয় জন দুস্কৃতির দুজন পাহারায় থাকে৷বাকি চারজন দুস্কৃতি ব্যাঙ্কে প্রবেশ করে ব্যাঙ্কের ম্যানেজার সন্দীপ কুমারকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে এবং একই সাথে ব্যাঙ্কের গ্রাহকদের মারধর করে মোবাইল কেড়ে বন্দি বানিয়ে ভল্টের চাবি কেড়ে নিয়ে ভাঙচুর চালিয়ে প্রায় ২৪লক্ষ টাকা লুঠ করে ৷দুস্কৃতিরা টাকা লুঠ করে পালানোর সময় সিসিটিভির ভাঙচুর চালায় ও হার্ডডিস্ক নিয়ে চম্পট দেয়৷
ঘটনাস্থলে রাণীগঞ্জ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে৷তবে সবচেয়ে আশ্চর্য বিষয়,এতবড় রাষ্ট্রয়াত্ব ঙ্কের জন্যে কোনো সিকিউরিটি গার্ডের ব্যবস্থা চোখে পড়েনি৷


No comments:
Post a Comment