ফলাফল সংশোধনের দাবিতে পথ অবরোধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 23 February 2018

ফলাফল সংশোধনের দাবিতে পথ অবরোধ




জয়ন্ত সাহা, আসানসোল: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে কুলটি কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের মার্কশিট বা ফলাফল চুড়ান্ত ত্রুটিপূর্ণ হওয়ায় তা সংশোধনের দাবিতে শুক্রবার কুলটি কলেজের পড়ুয়ারা পথ অবরোধে সামিল হয়৷যদিও স্থানীয় প্রশাসন ও পুলিশি হস্তক্ষেপে কিছুক্ষনের মধ্যে পথ অবরোধ উঠে গেলেও ছাত্র-ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে দেখাতে শুরু করে৷তাদের দাবি অবিলম্বে ছাত্র-ছাত্রীদের ফলাফল পুনরায় সংশোধনের মাধ্যমে যথাযথ প্রকাশ করতে হবে৷


প্রসঙ্গত অসংগতি এবং চূড়ান্ত ত্রুটিপুর্ণ রেজাল্ট বের করেছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। প্রায় ৩০০০ ছাত্রছাত্রীদের রেজাল্ট ইন্টারনেটে 'নট ফাউন্ড' দেখাচ্ছে। অন্যদিকে তারা যখন হাতে রেজাল্ট পাচ্ছে তখন নম্বর দেখছে প্রতি বিষয়েই ১০ এর নিচে। অথচ এর আগের পরীক্ষায় যারা ৬০ শতাংশ মার্কস পেয়েছে।
এই অসংগতি ও ত্রুটিপুর্ণ রেজাল্টের জন্য প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ে বড়সড় আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা।


বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। এই আন্দোলনের ফলে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকরা ঢুকতে পায়নি বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে ত্রুটিহীন রেজাল্ট বের করার দাবি জানানো হয়। না হলে আগামী দিনে উপাচার্যকে ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad