মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে ছাত্র ছাত্রী ও অভিভাবক দের বিক্ষোভ।মঙ্গলবার সকালে গোসাবার রাধানগর কালীবাড়ী হাই স্কুলের প্রিয় শিক্ষক মনিশংকর নায়েক এই স্কুল ছেড়ে তিনি তার বাড়ীর কাছের স্কুলে চলে যাচ্ছেন।এই খবরে স্কুলের প্রায় সাড়ে তিনশ ছাত্র ছাত্রী ও অভিভাবকরা সকাল ১১টা থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে।
তাদের দাবী এই শিক্ষক ২০০৬ সাল থেকে আছেন।দীর্ঘ ১২বছর ধরে আমাদের সব রকম সহযোগীতা করে আসছেন এমনকি স্কুলের পরিকাঠামো অনেক উন্নত হয়েছে,স্কুলের মান বেড়েছে।
ছাত্র ছাত্রী দের সংগে সুসম্পর্ক তৈরী হয়েছে।পড়াশুনার সংগে সাংস্কৃতিক তৈরী হয়েছে।
তার ফলে শুধু স্কুলে নয় স্কুলের বাইরে তার কদর বেড়েছে। তার জন্য সকাল থেকে সবাই স্কুলে এসে বিক্ষোভে হাজির হয়েছেন।
তাদের দাবী এই শিক্ষক স্কুলে থাকতে হবে।
এই ব্যাপারে শিক্ষক মনিশংকর নায়েক জানান তিনি বারুই পুর থেকে নিত্যদিন যাতায়ত করতে হয় তাছাড়া বাবা,মা অসুস্থ তার জন্য তাদের দেখভাল করতে হয়।তার জন্য এই বদলির আবেদন করেছিলাম শিক্ষা দপ্তরে।আজ তার সম্মিত পেলাম তার জন্য আজ স্কুল থেকে বিদায় নিতে এসেছিলাম।কিন্তু ছাত্র ছাত্রী দের এই বিক্ষোভ আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই।ছাত্র ছাত্রীরা খুব ভালোবাসে তাই এই সব করছে।
এই দিকে ছাত্র ছাত্রী ও অভিভাবকরা বলে মনিশংকর বাবু যতক্ষন না তার সিদ্ধান্ত প্রত্যাহার করছেন ততক্ষন আমরা এই বিক্ষোভ দেখাবো।



No comments:
Post a Comment