মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার রাতে কাকদ্বীপের বাপুজি পঞ্চায়েতের ১০নং চ্যাটার্জীর চকে এক বাম সমর্থককে মারধর করার পর নৃশংসভাবে কোপানোর অভিযোগ উঠল। আশঙ্কাজনক অবস্থায় নরেশ হালদারকে কাকদ্বীপ হাসপাতালে আনা হয়। পরে কলকাতায় রেফার করা হয়েছে নরেশকে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নরেশের রক্তের প্রয়োজন। এই ঘটনায় অভিযোগ স্থানীয় তৃনমুল নেতা ভীষ্ম পাত্রের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ায় এই আক্রমণ বলে অভিযোগ আক্রান্তের মায়ের।এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মারধর করার পর পা কাটা অবস্থায় দীর্ঘক্ষণ গ্রামের ফাঁকা রাস্তায় পড়ে ছিল নরেশ। পরিবারে লোকজন হাসাতালে নিয়ে আসারও সাহস পায়নি। পরে পরিবারের লোকজন ও গ্রাম বাসিরা মিলে হাসপাতালে নিয়ে আসে।মঙ্গলবার সকালে কলকাতা সরকারি হাসপাতালে মারা যান।
Post Top Ad
Tuesday, 20 February 2018
ব্রেকিং: বাম সমর্থককে বেধড়ক মারধর!
Tags
# Latest News
# Politics
# Top News
# West Bengal
About Unknown
West Bengal
Labels:
Latest News,
Politics,
Top News,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment