মেলা নিয়ে অনেক লেখকের অনেক লেখাই রয়েছে। তবে প্রত্যন্ত সুন্দর বনাঞ্চলের বুকে হওয়া মেলার আকর্ষণ আলাদা।সেই সুন্দরবনাঞ্চলের বুকে মঙ্গলবার থেকে শুরু হল সুন্দরবন গ্রামীণ মেলা।
এদিন সরবেড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ২৯তম এই মেলার উদ্বোধন করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, বিধায়ক ডঃ নুরুজ্জামান । এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাত, সন্দেশখালি ব্লক-১ সভাপতি শেখ সাহাজাহান, সন্দেশখালি ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি অপর্ণা হালদার, সন্দেশখালি ১ নং ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি জিয়াঊদ্দিন মোল্লা, মানসী সামন্ত ও সরবেড়িয়া-আগারআটি গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা রায় সহ অন্যান্যরা।
দশদিন ব্যাপি এই মেলায় দেড়শটিরও বেশি স্টল। সেই স্টলগুলির মধ্যে নজরকাড়া বিষয় ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রখল্প যেমন কন্যাশ্রী,খাদ্যশ্রী, খেলাশ্রী এবং সেফ ড্রাইভ সেভ লাইফ সহ একাধিক সামাজিক বার্তা বহনকারি স্টল। পাশাপাশি বিনোদনের ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্যে, বিভিন্ন ধরনের প্রদর্শনী, সর্বোপরি সুন্দরবনের বিভিন্ন জীব জন্তুর আদলে তৈরী বিভিন্ন মূর্তি যা বাচ্চাদের নজর কেড়েছে।
মেলার মঞ্চ থেকে নারী পাচারের বিরুদ্ধে রুখে দাড়ানোর বার্তা দেন ব্লক সভাপতি শেখ সাহাজান।

No comments:
Post a Comment