সপ্তাহটা শেষ
হলেই দোলের সকাল দিয়ে শুরু হবে নতুন সপ্তাহ৷ আর এই রঙের দিনে চুটিয়ে দোল খেলবেন,
তাতে আবীর থেকে বাদুরে রঙ
কোনটাই বাদ পড়বেনা৷ রঙ মাখানোর আদর্শ জায়গা হল মাথা৷ কিন্তু মাথায় রঙের বাহার
মানেই চুলের বারোটা বাজা৷ রঙের মধ্যে উপস্থিত বিভিন্ন ক্যামিকেলে সবচেয়ে বেশি
ক্ষতিগ্রস্থ হয় চুল৷
চুলের ক্ষতি
রুখতে সবচেয়ে প্রয়োজনীয় এই উৎসবোর আগে থেকেই চুলের যথাযথ মশ্চারাইজার৷ বিখ্যাত
সালোন ও স্পায়ের ক্রিয়েটিভ ডিরেক্টর রব অ্যাঙ্কার জানিয়েছেন, প্রত্যেকেরই প্রতিনিয়ত চুলে মশ্চার প্যাক
লাগানো উচিত৷ প্রতিদিন যদি সম্ভব না হয় তবে অবশ্যেই এই রঙের উৎসবের আগে অবশ্যই
এটি করা উচিত৷ চুলে যথাযথ মশ্চার থাকলে এটি চামড়ার বাইরে একটি স্তর তৈরি করে রাখে
ফলে রঙ বা রৎঙের ক্যামিকেল কোনটাই চুলের গোড়ায় গিয়ে ক্ষতি করতে পারে না৷
ট্রাইকোলজিস্ট
ডা. অপূর্বা শাহ জানিয়েছেন, চুলে প্রতিদিন
তেল মাখা একটি ভাল অভ্যেস৷ এছাড়াও দোলের সময় যদি চুলের ক্ষতি না চান তবে অন্তত
একসপ্তাহ আগে থেকেই চুলে তেল মাখা শুরু করুন৷ এমন তেল বাছবেন যাতে অলিভ, জোজবা ও রোসমেরির নির্যাস রয়েছে৷ এগুলি মাথার
ত্বকের মুখকে বন্ধ করে দেয়৷ ফলে সেভাবে চুলের ক্ষতি হয় না৷
দোল খেলা হয়ে
গেলেও চুলের যত্ন অবশ্যই চাই৷ তার প্রথমে জল দিয়ে ভাল করে চুল ধুয়ে প্রথমে যত
শুকনো রঙ রয়েছে তা ধুয়ে ফেলুন৷ এরপর শ্যাম্পু দিয়ে ধীরে ধীরে মাথায় ম্যাসাজ
করুন৷ এরপর আবার জল দিয়ে ধুয়ে ফেলুন৷ এরপর এক মগ জলে লেবুর রস মিশিয়ে সেটি
দিয়ে মাথা ধুয়ে নিন৷ এটি মাথার ত্বকে অ্যালকাইন অ্যাসিডের মাত্রা বজায় রাকতে
সাহায্য করবে৷ এবার হেনা পাউডার নিয়ে তাতে লেবুর রস ও কফি মিশিয়ে পরিমাণ মতো
টকদই দিয়ে একটি প্যাক তৈরি করে মাথায় মেখে নিন৷ এবার এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন,
দেখবেন আপনার চুলের আর
কোন সমস্যাই থাকবে না৷ এছাড়াও প্রতিদিন রাতে আমন্ড ওয়েল ও অলিভ ওয়েল চুলে মাখা
অভ্যেস করুন৷ এটি চুলের স্বাস্থের জন্য উপকারী৷
অনেকেই দোলের দিন
চুলে তেল ব্যবহার করেন৷ কিন্তু ওই একদিনেই চুল তার যথাযথ মশ্চার পায়না৷ ক্ষতির
পরিমাণ হলেও চুল ক্ষতিগ্রস্থ কিন্তু হয়ই৷ তাই
বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আজ থেকেই সতর্কতা অবলম্বন করুন৷দোলি খেলার আগে
এবং পরে চুলের যথাযথ পরিচর্যা চাই ই চাই৷
যদি এমনটা না করেন ভবিষ্যতে চুলের জন্যই মোটা অঙ্কের টাকা খসতে পারে পকেট
থেকে৷

No comments:
Post a Comment