লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই যুবকের।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাঁকুড়ার ইন্দাসের বামনিয়া হাটতলা থেকে দীঘলগ্রাম পঞ্চায়েত অফিসের মাঝামাঝি রাস্তায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই মোটরসাইকেল আরোহীর কারোরই মাথায় হেলমেট ছিল না। খালি লরিটি শাসপুর থেকে বামনিয়ার দিকে যাচ্ছিল। মৃত দুই বাইক আরোহীর নাম লাল্টু পন্ডিত (২২) ও শ্রীমন্ত দাস (১৯)। দু'জনেরই বাড়ি ইন্দাসের রাতড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে এক বাইক আরোহীর মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আরোহীকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু । ঘাতক লরিটির চালক ও খালাসি পলাতক। লরিটিকে ইন্দাস থানার পুলিশ আটক করেছে। একই জায়গায় গত ছ'মাসে বাইক দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন । সেকারণেই এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী স্থানীয় মানুষের।

No comments:
Post a Comment