মাসখানেক আগেও ক্লাসে বসে ক্লাস করত এক ছাত্রী। তারপর থেকে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ ওই ছাত্রীর। টিবি হয়েছে সন্দেহ করে তিনি তাকে স্কুলে ঢুকতে দিচ্ছেন না বলে অভিযোগ চণ্ডীতলার বরিজহাটি হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রীর। স্কুল কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন করেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে ক্লাস নাইনের ওই ছাত্রী।ছাত্রীর অভিযোগ, মাসখানেক আগে তার প্রচণ্ড কাশি হয়েছিল। তখন স্কুলের প্রধান শিক্ষিকা রীনা রায় বলেন যে, ওই ছাত্রীর টিবি হয়েছে। এরপর ছাত্রীটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবার। সবকিছু পরীক্ষা করার পর তার টিবি হয়নি বলে জানান চিকিৎসক। তবুও নিশ্চিত হতে শ্রীরামপুর হাসপাতালেও টিবির টেস্ট করায় ছাত্রীর পরিবার।ছাত্রীর টিবি না হলেও স্কুলে ঢুকতে না দেওয়ার বিষয়টি নিয়ে তার পরিবার স্থানীয় বিডিওকে যানান। অবশেষে শুক্রবার বিডিও র নির্দেশে স্কুলে ঢুকতে পারে ছাত্রীটি। তবে তাকে ক্লাস করতে দেওয়া হয়নি। চিকিৎসকের সার্টিফিকেট দেখানোর পরেই তাকে ক্লাস করতে দেওয়া হবে বলে জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। অভিযোগ, ওই ছাত্রীর সঙ্গে অন্য ছাত্রীদের মিশতেও বারণ করে দেন প্রধান শিক্ষিকা।
যদিও এব্যাপারে প্রশ্ন করলে, গোটা ঘটনার কথা অস্বীকার করেন প্রধান শিক্ষিকা। তবে ওই ছাত্রীটির বাবা বলেন, “একমাস আমার মেয়েকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। এবিষয়ে বিডিও কে জানানো হয়েছে। টিবি না হলেও প্রধান শিক্ষিকার জন্য আমার মেয়ে পড়াশোনা করতে পারছে না।আজ এলাকার লোকজন স্কুলে গিয়ে বিক্ষোভ দেখায়।তার পরে স্কুল কর্তৃপক্ষ নিজেদের ভুল শিকার করে মেয়ে টিকে স্কুলে বসতে দেয়।

No comments:
Post a Comment