ত্রুটিপূর্ণ ফলাফলের দায়ে আন্দোলনে ছাত্র-ছাত্রীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 February 2018

ত্রুটিপূর্ণ ফলাফলের দায়ে আন্দোলনে ছাত্র-ছাত্রীরা



জয়ন্ত সাহা, আসানসোল: অসংগতি এবং চূড়ান্ত ত্রুটিপুর্ণ রেজাল্ট বের করেছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। প্রায় ৩০০০ ছাত্রছাত্রীদের রেজাল্ট ইন্টারনেটে 'নট ফাউন্ড' দেখাচ্ছে। অন্যদি কে তারা যখন হাতে রেজাল্ট পাচ্ছে তখন নম্বর দেখছে প্রতি বিষয়েই ১০ এর নিচে। অথচ এর আগের পরীক্ষায় যারা ৬০ শতাংশ মার্কস পেয়েছে।
এই অসংগতি ও ত্রুটিপুর্ণ রেজাল্টের জন্য প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ে বড়সড় আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। এই আন্দোলনের ফলে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকরা ঢুকতে পায়নি বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে ত্রুটিহীন রেজাল্ট বের করার দাবি জানানো হয়। না হলে আগামী দিনে উপাচার্যকে ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad