দাম নেই মানসিক ভারসাম্যহীনের! তাই যা দৃশ্য দেখা গেল নৈহাটিতে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 February 2018

দাম নেই মানসিক ভারসাম্যহীনের! তাই যা দৃশ্য দেখা গেল নৈহাটিতে


 হাত পা বাঁধা অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকলেও নীরব সাধারণ মানুষ। ও আচ্ছা তিনি তো সাধারণ মানুষের মতন নন, তিনি তো  মানসিক ভারসাম্যহীন এক মহিলা। তাহলে কেনই বা খেয়াল করবে তার অবস্থা? ঠিক এরকমই এক অমানবিক দৃশ্য ধরা পড়ল নৈহাটি স্টেশন চত্বরে।

মহিলার শরীরে রক্ত লেগে ছিল। যা থেকে বোঝা যায় কেউ বা কারা তাঁকে মারধর করে এখানে বেঁধে রেখে গেছে। আজ সকালে নিত্যযাত্রীরা দেখেন, স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে এটিএম কাউন্টারের কাছে ওই মহিলা হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন। মাথা ফাটা। শরীরে রক্তও লেগে রয়েছে। কে বা কারা একাজ করেছে তা জানা যায়নি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই অবস্থায় সকাল থেকে সন্ধে পর্যন্ত পড়ে থাকেন মহিলা। জানা গেছে, অন্ধকার হতেই মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায় আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স)। তবে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। নৈহাটি স্টেশনের আরপিএফ -এর আধিকারিকদের জিজ্ঞাসা করা হয়, এতক্ষণ কেন এভাবে পড়ে রইলেন মহিলা? কেন আগেই বন্ধনমুক্ত করা হল না তাঁকে ? যদিও এ বিষয়ে মুখে কুলুপ এটেছেন কর্তৃপক্ষরা। 

No comments:

Post a Comment

Post Top Ad