নিজস্ব প্রতিনিধি,হাবড়া: টানা প্রায় ২বছর ধরে নার্ভের চিকিৎসা চলছিল ।কখনও সরকারির আবার কখনও বেসরকারি হাসপাতাল ,তেমন কোনও সাড়া মিলছিল না ।তাই মানসিক অবসাদে ভুগছিলেন বছর ৫৫ র শ্যামপদ পাল ।কিন্তু আর সহ্য করতে পারছিলেন না ।অবশেষে শনিবার সকালে বাড়ির কাছেই একটি গাছ বাগানে গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন হাবড়ার ফুলতলা পূর্ব পালপাড়ার বাসিন্দা পেশায় কুমোর শিল্পী শ্যামপদ পাল এমনটাই দাবী তার ছেলে ও প্রতিবেশিদের ।শনিবার শকালে বাড়ির কাছেই একটি বাগানে গাছের সঙ্গে গলায় ফাস লাগানো অবস্থায় শ্যামপদ বাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ।পরে হাবড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ।ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ ।পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যু হিসাবে ধরে নিয়ে আজ মৃতদেহ বারাসাত হাসপাতালে ময়না তদন্তে পাঠাচ্ছে হাবড়া থানার পুলিশ ।

No comments:
Post a Comment