মহিলার ছিন্নভিন্ন দেহ! চাঞ্চল্য এলাকায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

মহিলার ছিন্নভিন্ন দেহ! চাঞ্চল্য এলাকায়



স্নেহা চক্রবর্তী,বীরভূম: রেল লাইনের ধার থেকে উদ্ধার ছিন্নভিন্ন এক অপরিচিত মহিলার মৃতদেহ। খুন নাকি আত্মহত্যা এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নলহাটি  রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে বীরভূমের নলহাটি স্টেশন সংলগ্ন  করিমপুর গ্রামের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে করিমপুর গ্রামের কাছে আপ লাইনের ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে ছিলো এক মহিলার মৃত দেহ। যদিও ওই মহিলা এলাকার নয় বলে দাবী স্থানীয়দের। রেল পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। গোটা ঘটনার তদন্তে নলহাটি রেল  পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad