রহস্য: তরুণীর ঝুলন্ত দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

রহস্য: তরুণীর ঝুলন্ত দেহ



স্বরুপনগরের চারঘাটে নিজের ঘর থেকে নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। মৃতার নাম প্রিয়া বাড়ুই, চারঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী । এদিন শনিবার সকালে নিজের ঘর থেকে ঐ ছাত্রীর দেহ উদ্ধার হয় । শুক্রবার ছাত্রীর বাবা-মা এক আত্মীয়ের বাড়িতে যায় । পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রিয়ার সাথে তার বোনের তুমুল বাকবিতন্ডা হয়, তবে কি বিষয়ে তা ঠিক জানা যায়নি । শনিবার সকালে প্রিয়ার বোন টিউশন থেকে ফিরে এলে বাইরে থেকে ডাকাডাকি করে কোন সাড়া পায়নি । তাদের বাবা-মা সকালে ফিরে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙ্গে প্রিয়াকে ঘরের আড়ার সাথে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃত উদ্ধার করে । স্বরুপনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় । এই আত্মহত্যার কারণ বোনের সাথে ঝগড়া নাকি অন্য কোন প্রণয়ঘটিত কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad