জয়ন্ত সাহা :বেসরকারি স্বাস্থ্য বীমা কোম্পানিতে আমানত কারীদের বিক্ষোভ।
আসানসোলের ভাঙা পাঁচিল সংলগ্ন একটি বেসরকারি স্বাস্থ্য বীমা কোম্পানিতে গৌরাণ্ডী বাজার এলাকার নিবাসী মহঃ হাবিব গত ১৯ শে ডিসেম্বর একটি ২লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করানোর পরে গত ৩০শে জানুয়ারী বুকে ব্যথা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হলে তার হার্টের রোগের চিকিৎসা করা হয়৷সেই সূত্রে চিকিৎসার খরচ বাবদ অর্থ ক্যাশলেস করাতে স্বাস্থ্য বীমা কোম্পানির দ্বারস্থ হলে কোম্পানি তা দিতে অস্বীকার করে৷কোম্পানির সেলস ম্যানেজার অভিজিৎ দে দাবি করেন পলিসি পেপারেই লিখে দেওয়া আছে প্রি ডিসিজ রিপোর্ট অনুসারে হার্টের রোগ থাকলে পলিশি করার চার বছর পর্যন্ত এ বিষয়ে ক্লেম করা যায় না৷এদিকে আমানতকারীর বক্তব্য তাকে পলিশি করানোর সময় তার কোনো মেডিক্যাল চেকাপ করা হয়নি৷তাইতার সম্পর্কিত যা কিছু তথ্য কোম্পানি পেশ করছে তা ভুয়ো। যদিও বিক্ষোভ দেখানোর সময় বিভাগীয় অধিকর্তা তথা ম্যানেজার অফিসে ছিলেন না৷তাই বিক্ষোভ দেখানোর সাথে সাথে মহঃ হাবিবের পরিবারের লোকজন আসানসোল দঃ থানায় অভিযোগ দায়ের করতে যায়৷

No comments:
Post a Comment