মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ডাউন ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে ছিন্তাইকারীর হাতে গুরুতর জখম হন শান্তনু গায়েন নামে ডায়মন্ড হারবার মাধবপুরের বাসিন্দা। গতকাল রাতের শেষ ট্রেনে ফিরছিলেন শান্তনু। গুরুদাস নগর স্টেশনে ট্রেনের ওই কামরা পুরোপুরি খালি হয়ে যায়। রাত ২.৪৫ নাগাদ গুরুদাস নগর ও ডায়মন্ড হারবার স্টেশনের মাঝামাঝি এই ছিন্তাইকারী শান্তনু গায়েনকে আক্রমন করে। মাথায় রড দিয়ে আঘাত করে। শান্তনুর কাছে থাকা টাকা, ঘড়ি লুঠ করে সে। ডায়মন্ড হারবার স্টেশন ঢোকার সময় ট্রেনটির গতি কমে গেলে ছিন্তাইকারী পালানোর চেষ্টা করে। সেই সময় আহত শান্তনু কোন ভাবে ধস্তাধস্তি করে তাকে ধরে রাখে। স্টেশনে ঢুকে শান্তনু চিৎকার করায় জিআরপি পুলিশ শান্তনুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ছিন্তাইকারীকে গ্রেপ্তার করে। শান্তনুর পরিবারের লোকজন ডায়মন্ড হারবার জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন।

No comments:
Post a Comment