চাঁদনী, পশ্চিম মেদিনীপুর : বিয়ের বউভাতের দিনে রক্তদানের অায়োজন করে অন্য মাত্রা সমাজে বহন করল ঘাটালের ১৪ নম্বর ওয়ার্ডের সন্দীপ রায়। একটি দোকানের ম্যানেজার সন্দীপ বাবু বিয়ে করেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার গুরগ্রামের বাসিন্দা ইলাকে।
রক্ত সংকট দেখা দেয় প্রায় সময় সেটা বিভিন্ন সময় সমাজে বিভিন্ন কাজ করার সময় চোখে পড়েছে সন্দীপের। অনেক সময় মুমূর্ষু রোগীর পরিবারগুলিকে রক্ত জোগাড় করতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে দেখেছে সন্দীপ। তাই সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে বার্তা পৌছে দিতে বিয়ের প্রীতিভোজে রক্তদানের অায়োজন করেছেন। যাতে সচেতনভাবে স্বেছায় মানুষ রক্ত দিয়ে অন্য মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করে সেইজন্য এই উদ্যোগ। সন্দীপে স্ত্রী ইলা জানান, স্বামীর এই সামাজিক কাজের জন্য খুশি। সন্দীপের মা মঞ্জু দেবী জানান, ছেলে যখন এই রক্তদানের অায়োজনের কথা বলেছিল তখনই অামি রাজি হয়ে যায়। কারন এরকম উদ্যোগ নিলে তবেই সমাজ সচেতন হবে মানুষ রক্তদানে এগিয়ে অাসবে অার কোন রোগী রক্তের জন্য মারা যাবেনা। তাই ছেলের এই কাজে খুশি হয়েছি। সন্দীপের দাদা সুদীপ রায়ও ভাই এর মহতি উদ্যোগে খুশি বলে জানান।

No comments:
Post a Comment