ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো সিআইডি। ঘাটাল মহকুমা আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারতী ঘোষের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন এক স্বর্ণ ব্যবসায়ী ও এক গরু ব্যবসায়ী। সেই অভিযোগের তদন্তে নেমেছে সিআইডি। ইতিমধ্যে সিআইডি ভারতী ঘোষ ও তাঁর স্বামীর একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে সোনার অলঙ্কার, নগদ টাকা , মদের বোতল সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এবারে ভারতী ঘোষ ও তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। তবে সূত্রের খবর, ভারতী ঘোষ বর্তমানে রাজ্যের বাইরে রয়েছে।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বৈকুণ্ঠপুরের রাজশেখর পাইন বাড়িতে সিআইডি তল্লাশি।রাজশেখর পাইন বর্তমানে খড়্গপুর থানার ওসি।

No comments:
Post a Comment