বন্ধুকে খুনের চেষ্টা যুবকের! কারণ জানলে অবাক হবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 February 2018

বন্ধুকে খুনের চেষ্টা যুবকের! কারণ জানলে অবাক হবেন





নিজস্ব প্রতিনিধি,অশোকনগর:ধারের টাকা বন্ধুর কাছে চাওয়াতে ছুরি দিয়ে খুনের চেষ্টা বন্ধুর। পুলিশ হেপাজতে ঘটনার পুননির্মাণ করে দেখালো অভিযুক্ত । উদ্ধার করা হয়ছুরি।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।
বন্ধুর বিপদে বিপদে বন্ধুকে সুদে ধার দিয়েছিল ৩৩ হাজার টাকা। ঘটনাটি অশোকনগর থানার দত্তপুকুর নিভাধুই এলাকার ঘটনা। অভিযুক্ত রাজু চ্যাটাজ্যী ঘটনার কথা স্বীকার করে জানান বছর খানেক আগে ওই এলাকার কমল ঘোষের কাছ থেকে টাকা ধার নেয় মাসে উনিশো টাকা সুধ হারে। মাসে শোধ করছিল রাজু কয়েক মাস ধরে একটু দেরি হলেও দিচ্ছিল। তা সত্বেও অপমান জনক কথা বলছিল কমল। তাই সহ্য করতে না পেরে মঙ্গলবার পূর্ব পরিকল্পনা মাফিক দুই বন্ধু ঘুরতে বেড়িয়া বিড়া এলাকায় একটি ফাঁকা জাগায় নিয়ে গিয়ে গলায় ছুড়ি চালিয়ে খুনের চেষ্টা করে। তখনকার মতো পালিয়ে প্রানে বেঁচে যায় কমল। এই মুহুর্তে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই অভিযোগ দায়ের হয় অশোকনগর থানায়। অভিযোগের ভিত্তিতে বুধবার ভোরে বাড়ির পাশে একটি জঙ্গল থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত কে আজ বারাসত আদালতে পাঠানো হয়েছে। পুলিশ হেপাজতে নিয়ে শনিবার ঘটনাস্থলে নিয়ে যায় অশোকনগর থানার পুলিশ। এবং পুলিশের সামনে দেখায় তারা দুই বন্ধু বাইকে করে এসে বাথরুম করার জন্য চরকপারা এলাকায় অন্ধকার জাগায় দাড়ায় এবং সেই সময় পেছন থেকে গলায় ছুরি চালিয়ে দেয় রাজু এবং নিজেকে বাঁচাতে কমল পাশে একটি বাগানের ভেতর ঢুকে পরে। পাশে সুবীন ঘোষের বাড়িতে বিয়ে হচ্ছিল সেই সময় সেখানে কমল ওই অবস্থায় ঢুকে পরে তার পরে বিয়ে বাড়ির লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। এবং রাস্তার পাশে ঝোপের থেকে রক্ত মাখানো ছুরি উদ্ধার করে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad