জয়ন্ত সাহাঃ আসানসোলের বুকে দীর্ঘ ৩৭বছর ধরে দশদিনের বইমেলার আয়োজন করে আসছে যুবশিল্পী সংসদ নামের এক সংস্থা৷কলকাতার পরে আয়তন পরিসর ও প্রকাশনা সংস্থার অংশগ্রহণে এটিই দ্বিতীয় বৃহত্তম বইমেলা৷ আসানসোলবাসীর প্রাণের বইমেলা৷তবে এবারের বইমেলার আয়োজনের ক্ষেত্রে বইমেলা কমিটির বেশ কিছুটা দেরি হয়ে যায়৷কারণ হিসাবে তারা জানাচ্ছেন বইমেলা যে মাঠে অনুষ্ঠিত হয়,সেই মাঠে একই সময় সরকারি মেলা আয়োজিত হওয়ায় ও মাঠ পাওয়া কেন্দ্রিক কিছু সমস্যা হওয়ায় তারা অন্যান্ন বারের মত জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহের বদলে ফেব্রুয়ারীর ১৬তারিখ থেকে দিন নির্ধারণ করে৷মেলা চলবে আগামী ২৫তারিখ পর্যন্ত৷মেলার মাঠের পরিবর্তন ঘটে আয়োজিত হবে পার্শ্ববর্তী আসানসোল স্টেডিয়ামে৷তবে কলকাতা বইমেলার পর এবারে আসানসোল বইমেলা আয়োজিত হওয়ায় প্রকাশনা সংস্থাগুলির অংশগ্রহণের বিষয়ে উৎসাহ বেশি৷একই সাথে বইমেলা কমিটি জানিয়েছেন মেলার পরিসর বড় হওয়ার সাথে সাথে স্টলের সংখ্যাও বাড়ছে৷থাকছে হিন্দিভাষী মানুষদের কথা ভেবে বেশ কিছু হিন্দি প্রকাশনি সংস্থা৷মেলার দিন গুলির মধ্যেই আন্তর্জাতিক ভাষাদিবস পড়ায় বইমেলা মাঠেই আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান৷এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷

No comments:
Post a Comment