নিজস্ব প্রতিনিধি,হাবড়া: বানীপুর ৬৪তম লোক উৎসবের উদ্ভোধন হল। রবিবার শুরু হলো ঐতিহ্যবাহী বানিপুর লোক উৎসব। রবিবার লোক উৎসবের উদ্ভোধন করেন বিশিষ্ট লোক শিল্পী একলব্য দাস। এছাড়া উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,জেলা পরিষদের সভাধিপতি রেহেনা খাতুন। মেলা চলবে ৪ ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্ভোধনি সংগীত করেন বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল হামিদ। ত্রিশ থেকে পয়ত্রিশটি সরকারী স্টলের পাশাপাশি থাকছে শপাঁচেক বেসরকারী স্টল।মেলায় থাকছে বিশিষ্ট ব্যক্তিদের নামাঙ্কিত মঞ্চ। কৃষি থেকে পুষ্প রয়েছে স্বাস্থ্য প্রাঙ্গণ । এছাড়া থাকছে যাত্রা বাউল গান ও স্বনির্ভর গোষ্ঠী হাতের কাজের প্রদর্শনী । প্রতিদিন থাকছে একাধিক ক্রিড়া প্রতিযোগিতা। মেলাতে সাতদিন ধরেই চলবে বিশিষ্ট শিল্পী সমন্বয়ে সংগীত অনুষ্ঠান । বিশাল ভিড় সামলাতে থাকছে হাবড়া ও জেলা পুলিশের অতিরিক্ত বাহিনী ।
Post Top Ad
Sunday, 4 February 2018
বানীপুর ৬৪তম লোক উৎসব মেলা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment