পোষ্যের জন্মদিন পালন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 February 2018

পোষ্যের জন্মদিন পালন

নিজের পোষা কুকুরের জম্মদিন পালন করেছিলেন মালদার এক ছাত্রী। এরপর তা  নিজের ফেসবুক প্রোফাইলে আপ লোড করেন। আর তাতেই অকথ্য ভাষায় কুরুচিকর মন্তব্য পোষ্ট করেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক মেডিক্যাল ছাত্র। ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানাতে মালদা মহিলা থানাতে অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নেওয়া হয়নি।  ফলে তাকে ঘুরে যেতে হয়। থানাতে  নিরাপত্তার অভাব বোধ করায় ছাত্রীটি ইংরেজবাজার থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয়। এমন ঘটনার পর আতঙ্কিত ছাত্রীটি। বিচারের আশায় আজ সংবাদমাধ্যমে বিষয়টি তোলেন। ছাত্রীটির নাম রেশমি মিশ্র। বাড়ি মানিকচক থানার ধরমপুরে। তবে পোষ্যদের নিয়ে ভিডিও পোষ্ট করায় এই ধরনের মন্তব্য মেনে নিতে পারছেন না পশু প্রেমীরা। তাও আবার মেডিক্যালের ভাবি চিকৎসকের। অভিযুক্ত ছাত্রের নাম সোহেল রানা। 

No comments:

Post a Comment

Post Top Ad