মৃন্ময় নস্কর,বাসন্তী: সকালে বাসন্তী থানার অন্তর্গত কুলতলির কাছে একটি অটো ও বাসের মধ্যে দুর্ঘটনা ঘটে।এই ঘটনার ফলে অটো তে থাকা ফতেমা মোল্লা(৪২) ছাড়া আরো দুই যাত্রী অহত হন।তাদেরকে ক্যানিং মহকুমা হসপিটালে আনলে ফতেমা মোল্লাকে মৃত বলে ঘোষনা করেন।
জানা যায়, অটোটি চড়াবিদ্যা থেকে বাসন্তীর দিকে যাচ্ছিল সেই সময় বাসন্তী দিক থেকে একটি বাস আসছিল ক্যানিং এর দিকে সেই সময় বাসটি অটোটিকে ধাক্কা মারলে এই ঘটনা ঘটে।
বাসন্তী থানার পুলিশ অটো টি কে আটক করেছে।বাসটি পালিয়ে যায়। ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।
ফতেমার পরিবার জানায় ফতেমা মোল্লা বাসন্তী হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিল।তার ৩নং বাড়ী চড়াবিদ্যার সাত কেওড়ায়।এই দিকে আহত সতয়রানী বৈদ্যকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়।


No comments:
Post a Comment