নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটকে মাথায়রেখে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা কিষাণ মোর্চা। ভারতীয় জনতা কিষাণ মোর্চার বসিরহাট সাংগঠনিক জেলা কমিটির তরফ থেকে বসিরহাটের বিভিন্ন জায়গায় দফায় দফায় মিটিং, সভা করে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছে যা নজর কারছে সাধারণ মানুষ সহ প্রশাসনেরও। মাদার পার্টি বিজেপির কাছেও বার্তা দিতে চায় তারা আগামী লড়াইতে কতটা তৈরী।
এদিন দুপুরে এমনই একটি সভা করে বসিরহাট জেলা পার্টি অফিসে। আজকের সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নিপুল বেপারি, বসিরহাট সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি রথিকান্ত ঢালী, উত্তর ২৪ পরগণা জেলার সদস্য প্রদীপ মন্ডল সহ অন্যান্য নেতা নেত্রী রা। সভায় উপস্থিত ছিলেন মিনাখা, সন্দেশখালির মতন দূর দূরান্ত থেকেও মন্ডল সভাপতিরা। বিভিন্ন মন্ডল সভাপতিরা তাদের ক্ষোভ উগরে দেয়, তারা জানায় কিভাবে শাসকদলের রোষানলে নিজেদেরকে ঝাঁজরা হতে হচ্ছে। এবিষয়ে জেলা সভাপতি রথিকান্ত ঢালী বলেন শাসক সন্ত্রাস করবে, তান্ডব করবে নাহলে আমরা উঠব কীভাবে, তিনি আরো বলেন ওরাই আমাদের তুলে ধরছে মানুষের কাছে। সাম্প্রদায়িক তকমা লাগাতে চাইছে শাসক দল, আর তাই জাতী ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে। রাজ্য সাধারন সম্পাদক নিপুল বেপারি বলেন সন্ত্রাস আছে বলেই পরিবর্তন প্রয়োজন আছে। এটা মানুষ বুঝছে, এই কারনেই বিরোধী দল গঠিত হয়। কর্মি দের নিদান দেন সংখ্যালঘু ভাই না বলার জন্য, তিনি প্রশ্ন তোলেন সংখ্যালঘু ভাই কেন? শুধু ভাই বললে কী হয়?

No comments:
Post a Comment